মনপুরায় ট্রলারডুবির ঘটনায় আরও লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার মনপুরা উপজেলায় মেঘনার কলাতলি-রামনেওয়াজ নৌপথে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনার তৃতীয় দিনে গতকাল শনিবার আরেকটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল আটজন।
লাশটি বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে সাকুচিয়া এলাকায় নদীতে ভেসে ওঠে। তাঁর নাম বেল্লাল হোসেন (৩৭) বলে জানা গেছে। তাঁর স্ত্রী নুরুন্নাহার জানান, দুই সন্তান রনি, জনি ও স্বামীকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে মনপুরার কলাতলীতে বোন রোকেয়া বেগমের মেয়ের বিয়েতে বেড়াতে এসেছিলেন তাঁরা।