মনপুরার বনে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার মনপুরা উপজেলার ঢালচর শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) বন থেকে পুলিশ অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিনজন গত শুক্রবার সকালে ঢাকা থেকে ঢালচর বনে এসে একটি বাংলোতে ওঠেন। সারা দিন তাঁরা বনে শিকার করেন। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাত আটটার দিকে বনের মধ্যে একটি ঘর থেকে কুষ্টিয়ার সাজ্জাদুর রহমান, রাজধানীর নাখালপাড়ার সৈয়দ মিজানুল হক ও মোহামঞ্চদপুরের রোমিও নিকোলাস গোমেজ নামের তিন ব্যক্তিকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বন্দুক, একটি পিস্তল, বন্দুকের ১০১টি গুলি ও পিস্তলের ২২টি গুলি উদ্ধার করা হয়েছে।
আটক ওই তিনজন সাংবাদিকদের বলেন, তাঁরা তিন বন্ধু ব্যবসায়ী। ঢাকা থেকে ঢালচরে বেড়াতে এসেছেন।