মনপুরায় জলদস্যুদের হামলা, আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার মনপুরা উপজেলার জংলার খাল মাছঘাটে গত সোমবার রাতে জলদস্যু মইজ্যা বাহিনী অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকটি মাছের আড়ত ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে ১৫ জন।জলদস্যু মইজ্যা বাহিনীর সঙ্গে স্থানীয় মৎস্য আড়তদারদের ভাগবাটোয়ারার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত না করা পর্যন্ত কাউকে অভিযুক্ত করা যাচ্ছে না।