মনপুরায় জলদস্যুদের হামলায় ১০ জেলে আহত, অপহূত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলার চরপিয়ালসংলগ্ন মেঘনায় বুধবার বিকেলে হাতিয়ার জলদস্যু হক বাহিনীর হামলায় ১০ জেলে আহত হয়েছে। এ সময় দস্যুরা পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। পরে জেলেপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে।চরফ্যাশনের ঢালচরের হানিফ মাঝি ও ছোবাহান মাঝি জানান, তাঁদের দুইটি ট্রলার নিয়ে জেলেরা বুধবার বিকেলে ঢালচর থেকে দক্ষিণে মনপুরার কাছে চর পিয়াল মেঘনায় মাছ শিকার করছিলেন। এ সময় ২০-২৫ জনের একটি দস্যুবাহিনী জেলেদের ওপর অতর্কিত হামলা চালায়। জেলেরা প্রতিহত করতে গেলে তাদের কুপিয়ে ও পিটিয়ে নদীতে ফেলে দেয়। পরে ট্রলার দুটিসহ পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।অপহূত পাঁচজন জেলে হলেন আবদুল করিম, আ. কাদের, আবুল হাসান, আবুল হোসেন ও আবুল হাশেম।ট্রলারের মাঝিরা আরও জানান, দস্যুরা হাতিয়ার হক বাহিনীর সদস্য। তাঁরা মুঠোফোনে জেলেপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছেন। ভোলার পুলিশ সুপার (এসপি) বশির আহমেদ বলেন, ‘সাগর মোহনার জলদস্যুদের উপদ্রব ও চোরাচালান বন্ধে চরফ্যাশনের ভাসান চর ও পুবের চর সীমান্তে শিগগিরই যৌথ বাহিনীর ক্যাম্প বসানো হবে।