মনপুরায় বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান নজির আহমেদ মিয়া ও পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তাদের কাছে ডিজেলচালিত এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি যন্ত্র হস্তান্তর করেছেন ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার হাজিরহাট এলাকায় যন্ত্রটি হস্তান্তর করা হয়।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভোলার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম ও মনপুরা উপজেলা আবাসিক প্রকৌশলী আবদুস সালাম বলেন, ‘মনপুরায় বর্তমানে ২৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি যন্ত্র রয়েছে। সোমবার সেখানে যে যন্ত্রটি দেওয়া হয়েছে, তাতে ৯০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। চলতি বছর জুনে এই যন্ত্র দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। তখন মনপুরার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে।