মনমোহনের নিরাপত্তা নিশ্চিত করা হবে: সাহারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর এবং আর্জেন্টিনা-নাইজেরিয়ার ফুটবল খেলা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।ঈদের ছুটির পর গতকাল রোববার প্রথম কর্মদিবসে নিজ মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছেন মনমোহন সিং; আর ফুটবল ম্যাচটিও অনুষ্ঠিত হবে একই দিনে।