মনমোহনের সফরে ট্রানজিট চুক্তি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন ঢাকা সফরের সময় বাংলাদেশ-ভারত ট্রানজিট চুক্তি সই হবে।গতকাল সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দীপু মনি এ কথা বলেন। আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকায় আসছেন। দীপু মনি বলেন, ট্রানজিট এবং এ অঞ্চলে সব ধরনের যোগাযোগ প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশ ও ভারতের সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। আর বাংলাদেশ ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানকেও বৃহত্তর কাঠামোর আওতায় ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ট্রানজিট নিয়ে আলোচনা চলছে। আমি আশাবাদী, ভারতের প্রধানমন্ত্রীর সফরের সময় আমরা এ বিষয়ে কয়েকটি প্রটোকল সই করতে পারব।’ট্রানজিট মাশুল বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়গুলো কিছুটা দীর্ঘ প্রক্রিয়া। এক-দুজন লোক রাতারাতি এসব ঠিক করতে পারে না। এ ব্যাপারে কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো এ নিয়ে কাজ করছে।’