মনমোহনের সফরের আগে খালেদা গ্রেপ্তার হতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী চুক্তিতে বিএনপি বাধা হতে পারে, এই আশঙ্কা থেকেই খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা।জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে বিএনপির নেতারা এই অভিযোগ করেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের আগে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হতে পারে বলেও বিএনপির নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন।খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা ও তাঁর বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে গতকাল এই মানববন্ধনের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, সরকার ভারতকে খুশি করতে ব্যস্ত হয়ে পড়েছে। ভারত যা চাচ্ছে, সরকার সবই দিয়ে দিচ্ছে।