মনমোহনের সফরের চূড়ান্ত প্রস্তুতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন, ট্রানজিট ও সীমান্তের পাশাপাশি সহযোগিতার সমন্বিত রূপরেখা চুক্তি সইয়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা গতকাল সোমবার প্রথম আলোকে জানিয়েছেন, এর পাশাপাশি বিদ্যু ৎ , জ্বালানি, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, পরিবেশ ও সংস্কৃতি বিনিময়ের বেশ কয়েকটি চুক্তি সইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে।মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ৬-৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় মনমোহনের সফর প্রস্তুতির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় আসছে ভারতের ছয় সদস্যের একটি অগ্রবর্তী দল। ঢাকায় অবস্থানের সময় ওই প্রতিনিধিদল বিভিন্ন স্থান ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি নিয়ে কথা বলবে।চুক্তি সইয়ের প্রস্তুতি: পানিসম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন চুক্তি সই প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে দুই নদীর চুক্তিই হবে অন্তর্বর্তীকালীন। ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তর এবং সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করার বিষয়টি ১৯৭৪-এর ইন্দিরা-মুজিব সীমান্ত চুক্তির আলোকে হচ্ছে। এ ক্ষেত্রে নতুন চুক্তির পরিবর্তে প্রটোকল সই হতে পারে।যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ট্রানজিটের বিষয়ে মনমোহনের সফরে একটি রূপরেখা চুক্তি সই হবে। রূপরেখা চুক্তিতে দুই বন্দর ব্যবহার, মাশুল, পণ্যের ধরন, পণ্য পরিবহনের প্রক্রিয়া প্রভৃতি অন্তর্ভুক্ত থাকবে।ঢাকায় অগ্রবর্তী নিরাপত্তা দল: ভারতের বিশেষায়িত নিরাপত্তা বাহিনী স্পেশাল প্রটেকশন গ্রুপের (এসপিজির) মহাপরিদর্শক সুদীপ লাখতাকিয়ার নেতৃত্বে ৬ সদস্যের অগ্রবর্তী দল আজ ঢাকায় আসছে। তিন দিনের সফরের সময় ভারতের দলটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সাভারে জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও সোনারগাঁও হোটেল ঘুরে দেখবে।খসড়া সফরসূচি: ভারতের প্রধানমন্ত্রীর সফরসূচি তৈরির কাজ এরই মধ্যে শুরু হয়েছে। ঢাকা সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন মনমোহন সিং। এ ছাড়া তিনি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষা ৎ করবেন। তিনি জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সফরের সময় একটি জনবক্তৃতায় অংশ নিতে পারেন।