মনি সিংহের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের উপদেষ্টা মনি সিংহের ১৯তম মৃত্যুবার্ষিকী গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে। ১৯৯০ সালের আজকের দিনে আজীবন বিপ্লবী এই বামপন্থী নেতা মারা যান। দিনটি পালন উপলক্ষে ঢাকায় মনি সিংহ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার দুর্গাপুরে সাত দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। এতে নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা থাকবে। পাশাপাশি প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালিত হবে।গতকাল সকালে রাজধানীর পোস্তগোলা শ্মশানে মনি সিংহের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিপিবিসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। সংগঠনগুলো হলো সিপিবির সূত্রাপুর ও শ্যামপুর থানা কমিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন, শ্যামপুর ও সূত্রপুর ছাত্র ইউনিয়ন, স্বপ্নদূত খেলাঘর আসর ও বিভিন্ন ওয়ার্ডের নেতারা। শ্রদ্ধা নিবেদনে অংশ নেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল কাদের, দলীয় নেতা বিকাশ সাহা, জাহিদ হোসেন খান প্রমুখ। বিজ্ঞপ্তি।