মনিপুর বিদ্যালয়ের অভিভাবকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত ভর্তি ফি ফেরতের দাবি এবং মাসিক বেতন ও পরীক্ষার ফি বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অভিভাবকেরা। গতকাল বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানটির রূপনগর ও ইব্রাহিমপুর শাখার সামনের রাস্তায় প্রভাতি ও দিবা শাখার অভিভাবকেরা দুই দফায় মানববন্ধন করেন।মানববন্ধনে অভিভাবকেরা বলেন, সরকারের সিদ্ধান্ত থাকার পরও অতিরিক্ত ফি ফেরত দেয়নি স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে, এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাসিক বেতন ও পরীক্ষার ফি বাড়ানো হয়েছে।অভিভাবকেরা জানান, মাসিক বেতন ১৫০ টাকা এবং পরীক্ষার ফি ৩৫০ টাকা বাড়ানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, প্রতিষ্ঠানটি শিক্ষক বাড়ানো বা স্কুলের উন্নয়নের নামে শিক্ষার্থীদের মাসিক বেতন ও পরীক্ষার ফি গত বছরও বাড়িয়েছিল। কিন্তু শিক্ষক নিয়োগ বা কোনো উন্নয়ন হয়নি। এবারও একই অজুহাতে বেতন বাড়াচ্ছে।