মনিরামপুর ও সিংড়ায় দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় এক বৃদ্ধ ও যশোরের মনিরামপুরে এক গৃহবধূ খুন হয়েছেন। নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মহল্লায় মঙ্গলবার রাতে ডাকাতের হাতে এক বৃদ্ধ খুন হয়েছেন। বালুয়াবাসুয়া মহল্লার নূর মোহাম্মদের (৭০) বাড়িতে ছদ্মবেশী একদল ডাকাত ভোট চাওয়ার অসিলায় ঢুকে পড়ে। ডাকাতেরা তাঁকে শ্বাসরোধে হত্যার পর আলমারির ড্রয়ার ভেঙে নগদ আট হাজার টাকা লুট করে। গতকাল বুধবার সকালে প্রতিবেশীরা এসে তাঁর মৃতদেহ উদ্ধার করে। যশোরের মনিরামপুর উপজেলার মুন্সীখানপুর গ্রামের মহির উদ্দীন গাজীর স্ত্রী খালেদা বেগম (৩৫) মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। ওই রাতে বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, গৃহবধূ খালেদাকে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে।