মনিরামপুর পৌর শহরে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় যশোরের মনিরামপুর পৌর শহরকে নজরদারিতে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য পৌর শহরের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং ব্যবসায়ীদের অর্থায়নে প্রথম ধাপে পৌর শহরের অন্তত ৪০টি স্থানে এ ক্যামেরা স্থাপন করা হবে। গত বুধবার রাতে মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যবসায়ী সমিতির আয়োজনে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন মনিরামপুর ব্যবসায়ী সমিতির সভাপতি অরুণ কুমার নন্দন। সভায় স্থানীয় সাংসদ (মনিরামপুর) স্বপন ভট্টাচার্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
ওসি বিপ্লব কুমার নাথ বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর শহরের বিভিন্ন স্থানে প্রথমে ৪০টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পরে এ সংখ্যা বাড়ানো হবে। আশা করছি, এর সুফল এলাকার লোকজন পাবেন।’