মনিরামপুরে একটি কেন্দ্রে ভোট স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জেলার মনিরামপুর উপজেলার হাজরাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাই করার পর ওই কেন্দ্রে ভোট নেওয়া স্থগিত করা হয়।
যশোরের সহকারী রিটার্নিং কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম জানান, কিছু বিশৃঙ্খলার কারণে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রয়েছে। শিগগির তা শুরু করা হবে। তিনি বলেন, কয়েকজন দুর্বৃত্ত ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে। এর পর থেকে নিরাপত্তার কারণে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
যশোরের সহকারী পুলিশ সুপার (সার্কেল-২) গোলাম মোস্তাফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৭টি গুলি ছোড়ে পুলিশ। ওই কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।