মনিরামপুরে কৃষক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মনিরামপুর উপজেলার শৈলী বাজারে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন মকবুল হোসেন নামের এক কৃষক। ধান কাটাকে কেন্দ্র করে শত শত মানুষের সামনে দুর্বৃত্তরা উপর্যুপরি ছুরিকাঘাতে মকবুলকে খুন করে পালিয়ে যায়। গতকাল শুক্রবার নিহতের স্ত্রী রহিমা খাতুন তেঁতুলিয়া গ্রামের আসগর আলীকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ রাতেই মশিয়ার রহমান নামের একজনকে আটক করেছে।মনিরামপুর থানার ওসি ছয়রুদ্দীন আহম্মদ জানান, তিনি বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থল থেকে মশিয়ারকে আটক করেন।