মনিরামপুরে গ্রামীণ ব্যাংকে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে গত বৃহস্পতিবার গভীর রাতে সশস্ত্র ডাকাতের দল কলাপসিবল গেটের তালা ভেঙে গ্রামীণ ব্যাংকে ডাকাতি করেছে।প্রথমে ডাকাতেরা শাখা ব্যবস্থাপকের কক্ষের স্টিলের আলমারি ভেঙে পিকনিকের জন্য গচ্ছিত ১৫ হাজার টাকা লুট করে। পরে তারা অফিস কক্ষে রাখা চারটি মোটরসাইকেল নেওয়ার চেষ্টা করলে নৈশ প্রহরী টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতের দল পালিয়ে যেতে সক্ষম হয়।