মনিরামপুরে দুই চেয়ারম্যানকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনে চরমপন্থী পরিচয়ে যশোরের মনিরামপুরের দূর্বাডাঙ্গা ও খানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কাল বুধবারের মধ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে গত রোববার মনিরামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর আগে গত ২১ ফেব্রুয়ারি উপজেলার হরিদাশকাটি ইউপি চেয়ারম্যান প্রকাশকে হত্যা করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার খানপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামকে গত ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে সাতটার দিকে ০১৭৪১৪৮৭৬০৫ নম্বরের মোবাইল ফোন থেকে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সিরাজুল ইসলাম চাঁদা দিতে না চাইলে তাঁকে বুধবারের মধ্যে প্রকাশ চেয়ারম্যানের মতো হত্যার হুমকি দেন। একই রাতে একই মোবাইল ফোন নম্বর থেকে দূর্বাডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরদার বাহাদুর আলীর কাছ থেকে তিন লাখ টাকা দাবি করে একই হুমকি দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মল্লিক আনোয়ার হোসেন বলেন, ওই দিনই র্যাবকে বিষয়টি বিস্তারিত জানানো হয়েছে।