মনিরামপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের তিন মাস পার হতে না হতেই যৌতুকের কারণে প্রাণ দিতে হলো পারুল বেগম (১৮) নামের এক গৃহবধূর। যৌতুকলোভী স্বামী মতিয়ার তাঁকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান। গতকাল শনিবার সকালে যশোরের মনিরামপুর উপজেলার কাঁঠালতলা গ্রামে এ ঘটনা ঘটে। পারুল বেগম মতিয়ারের পঞ্চম স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা হয়নি বলে জানিয়েছেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান।