মনিরুজ্জামান মিঞার কুলখানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনিরুজ্জামান মিঞা
মনিরুজ্জামান মিঞা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞার আজ কুলখানি। আজ শুক্রবার বাদ আসর রাজধানীর বনানীর ২/২ সড়কের ১৩ নম্বর বাড়িতে তার কুলখানি অনুষ্ঠিত হবে। তাঁর ভাই এম আসাদুজ্জামান কুলখানিতে সবাইকে আসার আমন্ত্রণ জানিয়েছেন। মনিরুজ্জামান মিঞা বিএনপিপন্থী অন্যতম বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৯০ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন। ১৯৯২ সালের ৩১ অক্টোবর বিএনপি সরকারের সময় তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে সেনেগালের রাষ্ট্রদূত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং তাঁকে লোকচক্ষুর অন্তরালে রাখা হয়েছিল। তিনি ব্যক্তিজীবনে চিরকুমার ছিলেন। মনিরুজ্জামান মিঞা নদী, পানি ও ভূগোলবিষয়ক গবেষক ছিলেন।