মনিরুজ্জামানের বিরুদ্ধে ধর্মীয় উসকানিরঅভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল ও ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম-সমর্থিত প্রার্থী মনিরুজ্জমানের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল ও সম্মিলিত নাগরিক কমিটি-সমর্থিত প্রার্থী তালুকদার আবদুল খালেক এই অভিযোগ করেছেন। গতকাল রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে তালুকদারের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য বেগ লিয়াকত আলী এই অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেন, ‘২৯ মে খুলনা থেকে প্রকাশিত একটি পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘মসজিদের ইমাম-আলেমদের ওপর গুলিবর্ষণের জবাব দেওয়ার সময় এসেছে: মনির’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনিরুজ্জামান বলেন, ‘আমার বিরুদ্ধে ধর্মীয় উসকানির বিষয়ে যে অভিযোগ আনা হয়েছে সেটি পুরোপুরি ভিত্তিহীন। আমি এমন কোনো কথা বলিনি।