মনিরুল যশোর থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় একাধিক ছাত্রীর ওপর যৌন নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনিরুল ইসলাম ওরফে মনোকে (৪০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।সাবেক বিমাকর্মী মনিরুলের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে। তিনি ছাত্রীদের যৌন নিপীড়নের ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার স্কুলশিক্ষক হেলাল উদ্দীনের বন্ধু। কুষ্টিয়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর শহর থেকে মনিরুলকে গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে নয়টার দিকে তাঁকে কুষ্টিয়া পুলিশ লাইনসে গোয়েন্দা কার্যালয়ে আনা হয়। গত ৭ জুলাই কুষ্টিয়া মডেল থানায় দায়ের হওয়া পর্নোগ্রাফি আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এজাহারে মনিরুলের নাম নেই। তবে ছড়ানো ভিডিওচিত্রে তাঁকে শনাক্ত করা গেছে। কুষ্টিয়ার স্কুলশিক্ষক হেলাল উদ্দীন সম্পর্ক গড়ে ছাত্রীসহ কয়েকজন নারীর সঙ্গে মেলামেশার ভিডিওচিত্র ধারণ করেন। সম্প্রতি ওই ভিডিওচিত্র শহরে ছড়িয়ে পড়লে পুলিশের উপপরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে ৭ জুলাই চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। গত বুধবার প্রথম আলোর শেষের পাতায় ‘স্কুলশিক্ষকের যৌন নিপীড়ন/ভিডিওচিত্র কিশোরদের হাতে হাতে’ শিরোনামে সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়।