মনু নদে আবারও বিষ ঢেলে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে মনু নদের পানিতে আবারও বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে বাঘজুর এলাকায় বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে জানা যায়।গতকাল শুক্রবার সকাল থেকে নদে ছোট-বড় নানা জাতের মাছ মরে পানির ওপর ভেসে উঠতে দেখা যায়। এর আগে ৫ ফেব্রুয়ারি হাছরকোনা এলাকায় একইভাবে মাছ নিধন করা হয়।