জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপি তাদের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বলে সরকার ৫ জানুয়ারির নির্বাচন করতে সক্ষম হয়েছে।
রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীর হাটে গতকাল রোববার দুপুরে ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘সরকার পাঁচ বছর থাকবে কি না, সেটা নির্ভর করবে বিএনপির আন্দোলনের ওপর। তবে যে পরিস্থিতি দেখছি, তাতে মনে হচ্ছে সরকার পাঁচ বছরই থাকবে।’
উপজেলা নির্বাচনে বিপর্যয় প্রসঙ্গে এরশাদ বলেন, ‘আমাদের কিছু দোষ-ত্রুটি থাকায় উপজেলা নির্বাচনে হেরে গেছি। জাতীয় পার্টি আবারও ঘুরে দাঁড়াবে।’
জনসভায় আসন্ন রংপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সদর উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি সুলতানা আক্তার, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টির নেত্রী কাজলী বেগমের নাম ঘোষণা করে তাঁদের পক্ষে কাজ করার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেন এরশাদ।