মনে হলো কেয়ামত হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মেয়ে মেহেরুন নিসা ঢাকায় থাকেন। তিনি ছিলেন আওয়ামী লীগের গুলশান শাখার মহিলাবিষয়ক সম্পাদক। ২০০৪ সালের ২১ আগস্ট তিনিও ছিলেন সমাবেশে। সেদিনের ঘটনার স্মৃতিচারণা করে বললেন, ‘নেত্রীর ভাষণ শেষে প্রচণ্ড শব্দ। দুই কানে তালা লেগে যায়। দ্বিতীয় গ্রেনেড বিস্ফোরণের পর দেখি আমার বাম পা-হাত-বুক গ্রেনেডে গর্ত হয়ে গেছে। সারা শরীর থেকে রক্ত ঝরছে। আমার মনে হলো কেয়ামত হচ্ছে। আমি লা ইলাহা পড়লাম। এরপর জ্ঞান হারালাম। পরে শুনি, আমাকে একটা লাশের ট্রাকে তোলা হয়েছিল। আমি নাকি একটু নড়ে উঠেছিলাম। তখন বাড্ডার মহিলাবিষয়ক সম্পাদিকা ফরিদা আপা বললেন, ও তো মরে নাই।’