মনোনয়ন না পেলেও প্রতিদ্বন্দ্বিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীক না পেলেও আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা প্রতিদ্বন্দ্বিতায়রতে আগ্রহী। গণসংযোগকালে প্রার্থীদের কথা এ ধরনের ইঙ্গিতই দিচ্ছে বলে ভোটাররা জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের পাঁচজন মেয়র পদে প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন নিতে চেষ্টা করছেন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, সদস্য ও বর্তমান পৌর মেয়র এ জি এম বাদশা, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আল আমিন তরফদার এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু।
শরিফুল ইসলাম খান বলেন, ‘আমি দলের পরীক্ষিত সৈনিক। অনেকবার মামলা-হামলার শিকার হয়েছি। জমিজমা বিক্রি করে একবার নির্বাচন করেছি।’
পৌর মেয়র এ জি এম বাদশা বলেন, ‘কে কীভাবে রাজনীতি করেছে, তা পৌরবাসী জানে। তাই গত নির্বাচনে ধুনটের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেন। এ কারণে এবারও আমি দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই।’
আল আমিন তরফদার বলেন, ‘পৌরবাসী আমাকে বিগত দিনে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত করেছেন। এবার কেন্দ্রীয় এক নেতার কাছে দলীয় মনোনয়ন চেয়েছি। তিনি আমাকে মনোনয়ন দিতে আগ্রহ প্রকাশ করেছেন। দলীয় সমর্থন না পেলেও আমি নির্বাচন করব।’
তবে এলাকার বেশ কয়েকজন ভোটার বলেন, মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা মুখে যা-ই বলুন না কেন, তাঁদের ভোট চাওয়ার কৌশল একটু আলাদা। দলের মনোনয়ন না পেলেও নির্বাচন করার ইঙ্গিত দিচ্ছেন তাঁরা।
এদিকে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে তৃণমূল নেতাদের মধ্যে এখনো দ্বিধাদ্বন্দ্ব কাটেনি। কমিটির আহ্বায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলম , ‘দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এ সিদ্ধান্ত এখনো আসেনি। তাই এখনো প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।’