গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান দলীয় কার্যালয়ে গিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে তালা ঝোলানো দেখতে পান। দলীয় মনোনয়ন না পেয়ে একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে এ কাজ করতে পারে বলে জানিয়েছেন আনিসুর রহমান। পরে তিনি তাঁর সমর্থকদের নিয়ে কার্যালয়ের বাইরে বসে দোয়া ও মোনাজাত করে মনোনয়নপত্র জমা দিতে যান।
উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার নির্বাচনে অনেক আগেই বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হলেও আওয়ামী লীগের প্রার্থী নিয়ে দেখা দেয় জটিলতা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মণ্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আহসান উল্লাহ, বর্তমান মেয়র জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান ও শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নুরুন্নবী আকন্দ দলীয় মনোনয়ন চান। অবশেষ পাঁচ সম্ভাব্য প্রার্থীর মধ্য থেকে গত সোমবার আনিসুর রহমান ও শেখ মো. নজরুল ইসলামের নাম কেন্দ্রে পাঠানো হয়। গত মঙ্গলবার রাতে আনিসুর রহমানকে কেন্দ্র থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়।
উপজেলার নেতা-কর্মীদের নিয়ে গতকাল সকাল ১০টার দিকে আনিসুর রহমান দলীয় কার্যালয় যান। এ সময় তিনি কার্যালয় তালাবদ্ধ দেখতে পান। তিনি কার্যালয়ের সামনে দুপুর ১২টা পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে অবস্থান করেন। পরে কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের নিয়ে দোয়া ও মোনাজাত করেন। মোনাজাত শেষে নেতা-কর্মীদের নিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতারুজ্জামান প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের অফিস পিয়ন শাহ নেওয়াজ বলেন, গত বুধবার রাতে পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মণ্ডল আমার কাছ থেকে অফিসের চাবি নিয়ে যান। তিনি সকালে না আসায় অফিস খোলা হয়নি। তবে রফিকুল ইসলাম বলেন, অফিসের তালা দেওয়ার বিষয়টি দপ্তর সম্পাদক ও অফিস পিয়নের। এ ব্যাপারে তাঁর কিছুই জানা নেই।
আনিসুর রহমান বলেন, তিনি উপজেলা ও পৌর আওয়ামী লীগের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মুঠোফোনে মনোনয়নপত্র জমাদানের জন্য আমন্ত্রণ করেছিলেন। কিন্তু সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে তা তালাবদ্ধ দেখতে পান। দলের মনোনয়ন না পেয়ে একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে এ কাজ করতে পারে।
গাজীপুর-১ আসনের সাংসদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, তৃণমূল নেতাদের সমর্থন নিয়ে আনিসুরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় নেতা-কর্মীরা তাঁর পক্ষেই কাজ করবেন।
মেয়র পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল: শ্রীপুরে মেয়র পদে পাঁচজন ও কাউন্সিলর পদে ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. আনিসুর রহমান, বিএনপির প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদ উল্লাহ শহীদ, পৌর জাসদের সভাপতি মো. আবুল কাশেম, ইসলামী আন্দোলনের নেতা ফরহাদ আহম্মেদ মমতাজী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আহসান উল্লাহ (স্বতন্ত্র) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া নয়টি সাধারণ ওয়ার্ডে ৪৯ ও তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শ্রীপুর পৌরসভা
মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগ কার্যালয়ে তালা
গাজীপুর প্রতিনিধি