মনোনয়ন পেয়েই জনসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর প্রার্থীদের জনসংযোগে মুখর হয়ে উঠেছে নীলফামারীর জলঢাকা পৌর এলাকা। দলীয় প্রার্থী ও তাঁদের সমর্থকেরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট আর দোয়া চাইছেন।
গতকাল বুধবার দুপুরে পৌর এলাকার ডাকুর ডাঙ্গা এলাকায় দেখা যায়, আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেয়ে জনসংযোগে নেমেছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল ওয়াহেদ ওরফে বাহাদুর। তিনি হাটবাজার, বাসাবাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন আর দোয়া নিচ্ছেন।
এ সময় আবদুল ওয়াহেদ বলেন, ‘গত মঙ্গলবার রাতে আমার দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর এলাকাবাসীর দোয়া নিতে এসেছি।’
এদিকে উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল ওরফে কমেটের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় জলঢাকা উপজেলা সড়কে অবস্থিত তাঁর বাড়িতে নেতা-কর্মী ও সমর্থকদের ভিড় লেগেছিল গতকাল।