মনোনয়ন প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দফা ইউপি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল নীলফামারী সদর ও ডিমলা উপজেলার পাঁচ ইউনিয়নে পাঁচজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন সদরের সংগলশী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুল মজিদ, ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী মাহাবুল আলম, ডিমলা সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী, নাউতরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ওয়াহেদুজ্জামান, ঝুনাগাছ চাপানি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল আজিজ। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাস উদ্দিন বলেন, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে এখন ওই ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।