মনোনয়ন ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ফরিদ উদ্দীন। ব্র্যাক ব্যাংকের ঋণ খেলাপি থাকায় উপজেলা ও জেলা রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ের সময় তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন।
রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। গত রোববার উচ্চ আদালত ওই সিদ্ধান্ত স্থগিত করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম আযম গতকাল মঙ্গলবার বলেন, কাউন্সিলর প্রার্থী মো. ফরিদ উদ্দীনের নির্বাচনে এখন আর বাধা নেই। তাঁকে ডালিম প্রতীক দেওয়া হয়েছে।
ফরিদ উদ্দীন বলেন, ‘অনেক যুদ্ধ করে প্রার্থিতা টিকিয়েছি। এখন ভোটের যুদ্ধে জয়ী হওয়ার অপেক্ষা।’