মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ মঙ্গলবার ছিল শেষ দিন। সেই ধারাবাহিকতায় আজ মনোনয়নপত্র জমা দেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জিকো আহমেদ। এর পরেই আদালতে দুই মামলায় হাজিরা দিতে গিয়ে কারাগারে যেতে হলো তাঁকে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, মারধর ও চাঁদাবাজির অভিযোগে করা দুই মামলায় জামিনে ছিলেন জিকো আহমেদ। আজ জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি ফের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। সৈয়দপুর আমলি ​আদালতের বিচারক আকরাম হোসেন শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে তাঁর মুক্তির দাবিতে এলাকায় তাঁর সমর্থকেরা বিক্ষোভ করছেন বলে জানা গেছে।