মনোনয়নপত্র নিলেন মাহী বি চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর পক্ষে সারোয়ার মোর্শেদ নামের এক ব্যক্তি রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
ঢাকা দক্ষিণ সিটি থেকে গতকাল মেয়র পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
দুই রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে এই তথ্য পাওয়া গেছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
সব মিলিয়ে গতকাল পর্যন্ত ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে ২৪ জন, কাউন্সিলর পদে ৬৩৪ এবং নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দক্ষিণ সিটিতে মেয়র পদে ২৭ জন, কাউন্সিলর পদে ৯২৩ এবং সংরক্ষিত পদের জন্য ১৭১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ঢাকা দক্ষিণের সহকারী রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল আলম জানান, আচরণবিধি লঙ্ঘনের জন্য গতকাল দক্ষিণ সিটিতে ২২ জন সম্ভাব্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ৬৭ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।