মনোনয়নপত্র নিয়েছেন ৬৭১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গতকাল শনিবার আরও ৪৬ জন মনোনয়নপত্র নিয়েছেন। জমা দিয়েছেন ৩০ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, মেয়র পদে মো. ইলিয়াস, সাইফুদ্দিন আহমেদ ও মো. আবুল কালাম আজাদ মনোনয়নপত্র নিয়েছেন গতকাল। এঁদের মধ্যে মো. ইলিয়াস ২০-দলীয় জোটের অংশীদার বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম শাখার সভাপতি। এ পর্যন্ত মেয়র পদে ১৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৫৯ ও সংরক্ষিত পদে ৯৪ জন মনোনয়নপত্র নিলেন।