মনোনয়নপত্র প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে গতকাল শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে একজন, সংরক্ষিত মহিলা আসনে একজন ও সাধারণ কাউন্সিলর পদে সাতজনসহ মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী গোলাম মোস্তফা তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ডের শামীমা আক্তার, ৩ নম্বর ওয়ার্ডের আক্তার হোসেন চৌধুরী, একই ওয়ার্ডের শফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের নাঈমুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিন, ১১ নম্বর ওয়ার্ডের ওসমান গনি, ফুরকান মিয়া ও হারুনুর রশীদ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বশিরুল হক ভূঞা প্রথম অালোর কাছে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।