মনোনয়নপত্র বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় গতকাল রোববার তিনজন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। হলফনামায় ত্রুটি থাকায় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহজালাল সরকার, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূরুল আমিন প্রধান ও ঋণ খেলাপের অভিযোগে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন মোল্লার মনোনয়নপত্র বাতিল করা হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান নির্বাচন বিধি অনুযায়ী তাঁদের মনোনয়নপত্র বাতিল করেন। দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।