মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে এক মেয়র প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র গত রোববার বাতিল করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, বয়স কম থাকায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ফরহাদ আহমেদ মমতাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা ইয়াসমীন, ঋণখেলাপি থাকায় ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মোল্লার মনোনয়নপত্র বাতিল হয়। এ ছাড়া তথ্যে গরমিল থাকায় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইলিয়াছ ব্যাপারী, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শামীম ওসমান ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।