মনোনয়নপত্র বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে জামায়াতে ইসলামীর সৈয়দপুর পৌর শাখার আমির মনোনয়নপত্র সংগ্রহ করেন। সৈয়দপুর নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার পর্যন্ত সৈয়দপুর পৌরসভার নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে একজন মেয়র পদে, একজন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও পাঁচজন কাউন্সিলর পদের মনোনয়নপত্র কিনেছেন।