মনোনয়নপত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার নিপতপুরে দলীয় কার্যালয়ে উপজেলার ছয়টি ইউপিতে দল মনোনীত প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার। মনোনয়ন পাওয়া ব্যক্তিরা হলেন নিপতপুর ইউপিতে আবুল কালাম শাহ, তেঁতুলিয়ায় তাইজুল ইসলাম শাহ, ছাওড়য়ে ফখরুদ্দিন, গাঙ্গুরিয়ায় আবু বক্কর সিদ্দিক, ঘাটনগরে বজলুর রহমান ও মশিদপুর ইউপিতে শাহাদত শাহ।