প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ভুল তথ্য দেওয়ার অভিযোগে ৬ মার্চ তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে তিনি এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিল করেন। আলাউদ্দিন আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বিধি অনুসারে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।