মনোনয়নপত্র সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে পৌর নির্বাচন উপলক্ষে গত চার দিনে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মেয়র পদে একজন এবং কাউন্সিলর পদে ২৮ জন মনোনয়নপত্র নিয়েছেন। ওই কার্যালয় সূত্রে জানা গেছে, ২৬ নভেম্বর থেকে পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। গতকাল রোববার পর্যন্ত মেয়র পদে একমাত্র মনোনয়নপত্র নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজিজুল হক। সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে তিনটি ওয়ার্ডে মনোনয়নপত্র নিয়েছেন ছয়জন। সাধারণ আসনে কাউন্সিলর পদে নয়টি ওয়ার্ডে নিয়েছেন ২৫ জন। উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।