মনোনয়নপত্র হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়নপত্র হস্তান্তর করা হয়েছে। গত শনিবার রাতে সিলেট নগরের লামাবাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপির সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম প্রার্থীদের হাতে মনোনয়নপত্র হস্তান্তর করেন। ছয় ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা হলেন নিজপাট ইউপিতে ইন্তাজ আলী, জৈন্তাপুরে মো. আলমগীর হোসেন, চারিকাটায় মো. হেলাল উদ্দিন, দরবস্তে বাহারুল আলম, ফতেহপুরে আবদুর রশীদ ও চিকনাগুল ইউপিতে এ বি এম জাকারিয়া। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে জৈন্তাপুরে আগামী ২৩ এপ্রিল ভোট গ্রহণ করা হবে।