মনোনয়নপ্রত্যাশী মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তানভিরুজ্জামান (৩২) মারা গেছেন। বিগত ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ২০০ ভোটের ব্যবধানে হেরে যান।
দলীয় সূত্র জানায়, এবারেও নির্বাচন করতে আশায় বুক বেঁধে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দল তাঁকে মনোনয়ন দেয়নি। প্রতিকার চেয়ে তিনি এক সপ্তাহ আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে দেখা করতে ঢাকায় যান। সেখানে সুখবর না পেয়ে হতাশ হয়ে পড়েন। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে বাড়িতে ফেরার উদ্দেশে বাসের টিকিটও নেন। কিন্তু বাসে ওঠার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে তিনি মারা যান।