মনোনয়নযুদ্ধে মামার কাছে ধরাশায়ী ভাগনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা পৌরসভা নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন মামা ও ভাগনে। দুজনই দলের মনোনয়ন পেতে আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত মামা আবদুল ওয়াহেদ ওরফে বাহাদুরের পক্ষেই শিকা ছিঁড়েছে। গত মঙ্গলবার দলীয় মনোনয়ন পান মামা জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ।
গতকাল বুধবার বিকেলের দিকে জলঢাকা থানা মোড়ে যুবলীগের কার্যালয়ে গিয়ে দেখা যায়, আবদুল ওয়াহেদ ওরফে বাহাদুরের কর্মী-সমর্থকসহ দলীয় নেতা-কর্মীদের ভিড়। পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ার আনন্দে উৎফুল্ল তাঁরা। এ সময় কথা হয় আবদুল ওয়াহেদের সঙ্গে। তিনি বলেন, ‘আমি মনোনয়ন পাওয়ায় মঙ্গলবার রাত আটার দিকে দল-মতনির্বিশেষে জলঢাকা শহরে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আমি আগামীকাল ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র সংগ্রহ করব।’ আপনি উপজেলা ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে কেন পৌরসভায় এলেন, এমন প্রশ্নের জবাবে বলেন, ‘আমার বাড়ি পৌরসভায়। আমি মেয়র হয়ে এই পৌরসভাকে সাজাতে চাই। এ কারণে আমি ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে পৌরসভায় এসেছি।’