মনোবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজের মনোবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠান আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম লেডিস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ‘চট্টগ্রাম কলেজ মনোবিজ্ঞান প্রাক্তন শিক্ষার্থী পরিষদ’।
এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে কলেজে মনোবিজ্ঞান বিভাগের সেমিনারকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক মো. মোজাহেরুল আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার ও উপাধ্যক্ষ প্রদীপ চক্রবর্তী, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুদ্দিন ইলিয়াস।