মনোয়ারা খানম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ইত্তেফাক ও ইউএনবির টাঙ্গাইল জেলা প্রতিনিধি খান মোহাম্মদ খালেদের মা মনোয়ারা খানম (৮২) গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় ঢাকায় তাঁর ছোট ছেলের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি কিডনিসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত নয়টায় টাঙ্গাইল শহরের আকুর টাকুরের নিজ বাড়িতে জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হয়।