মনোচিকিৎসক হতে চাই: রাফিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফিয়া তাহসিন
রাফিয়া তাহসিন

ভাষা প্রতিযোগে সেরাদের সেরা হয়েছে বলেই বোধ হয় আমাদের কৌতূহলী প্রশ্ন, ‘বড় হয়ে কী হতে চাও, ভাষাবিজ্ঞানী?’
‘জি, না। আমি বড় হয়ে মনোবিজ্ঞানী হতে চাই।’ স্থির চোখে দৃঢ় গলায় উত্তর দিল সে। তারপরই চমকে উঠে চোখ পিটপিট করে বলল, ‘না, না, ঠিক মনোবিজ্ঞানী নই, মনোচিকিৎসক হতে চাই আমি।’
তার নাম রাফিয়া তাহসিন। এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে প্রথমবারের মতো অংশ নিয়েই কুষ্টিয়া অঞ্চল থেকে হয়েছে সেরাদের সেরা। রাফিয়া পড়ে কুষ্টিয়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে, নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগে। অবসরে বই পড়া তার প্রথম পছন্দ। দ্বিতীয় পছন্দ গান শোনা আর তৃতীয় পছন্দ ফেসবুক চালানো। এ ছাড়া পছন্দের তালিকায় আছে ক্রিকেট খেলা দেখা। আর, আরও একটা পছন্দের বিষয় আছে তার। কী সেটা? ‘কবিতা আবৃত্তি করা।’
সজীব মিয়া