প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শূন্য হওয়া মৌলভীবাজার-৩ আসনে তাঁর স্ত্রী সায়রা মহসিন মনোনয়ন পেয়েছেন। গতকাল রোববার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
মৌলভীবাজার-৩ উপনির্বাচনে আগামী ৮ ডিসেম্বর ভোট গ্রহণ হবে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহার ২২ নভেম্বর। গত ১৪ সেপ্টেম্বর মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসিন আলী ইন্তেকাল করেন।