মনোনয়ন বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীরের আপিলখারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মো. জাহাঙ্গীর আলমের আপিল গতকাল বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার। এ ব্যাপারে হাইকোর্টের শরণাপন্ন হওয়ার কথা জানিয়েছেন জাহাঙ্গীর।

এর আগে ৯ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সদর উপজেলার ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগসংক্রান্ত জটিলতায় সমিঞ্চলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হয়। ওই আদেশের বিরুদ্ধে ১০ জুন ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন জাহাঙ্গীর। গতকাল ওই আপিলের শুনানির দিনে বিভাগীয় কমিশনার তাঁর আবেদন খারিজ করে দেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘নির্বাচন করতে ভাইস চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে ২ জুন স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর আবেদন করেছিলাম। তবু পদত্যাগপত্র গৃহীত হওয়ার প্রমাণপত্র না পাওয়ার কারণ দেখিয়ে আমার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।’