প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। গতকাল শুক্রবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. খলিলুর রহমান জানান, ২৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থবিষয়ক সম্পাদক, ক্রীড়া ও সংস্কৃতিকবিষয়ক সম্পাদক, মহিলাবিষয়ক সম্পাদক ও কাব স্কাউটবিষয়ক সম্পাদক—এই সাতটি পদে নির্বাচন হবে। এই সাতটি পদের জন্য ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি ১৮টি পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।