মনোনয়নপত্র জমা দিলেন চারজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে সংসদ সদস্য পদে উপনির্বাচনে গত বৃহস্পতিবার চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তাঁরা হলেন সাবেক সাংসদ গোলাম সরোয়ার ও অধ্যাপক হুমায়ূন কবির এবং সদ্য পদত্যাগ করা পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত হাচানুর রহমান ও বেতাগী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবদুস সোবহান।
তাঁদের মধ্যে শওকত আওয়ামী লীগের ও গোলাম সারওয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) মনোনয়ন পেয়েছেন। অপর দুজন স্বতন্ত্র নির্বাচন করছেন। উপনির্বাচন বর্জন করায় বিএনপি ও তাদের জোটের কোনো প্রার্থী এ নির্বাচনে অংশ নিচ্ছেন না।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান বলেন, উপনির্বাচনের মনোনয়নপত্র বাছাই হবে আজ শনিবার। প্রত্যাহারের শেষ দিন ১৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ করা হবে ১৬ সেপ্টেম্বর। ভোট নেওয়া হবে ৩ অক্টোবর।