মনোনয়নপত্র জমা দিলেন মনজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে আজ সকালে মনোনয়নপত্র জমা দেন মনজুর আলম। ছবি: জুয়েল শীল,চট্টগ্রাম
আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে আজ সকালে মনোনয়নপত্র জমা দেন মনজুর আলম। ছবি: জুয়েল শীল,চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আজ রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ মনজুর আলম। বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে নির্বাচন করছেন। তাঁকে দলের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছে।

আজ সকাল নয়টায় আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে যান মনজুর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান এবং চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতারা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত শুক্রবার চট্টগ্রাম সিটি মেয়রের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

আজ বেলা ১১টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। তিনি নাগরিক কমিটি ব্যানারে মেয়র পদে নির্বাচন করছেন।

তফসিল অনুযায়ী, ঢাকা দক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আজ ২৯ মার্চ মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ৯ এপ্রিল। ভোট গ্রহণ ২৮ এপ্রিল।

আরও পড়ুন: